চার দিনের সফরে নিজ জেলায় রাষ্ট্রপতি, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

চার দিনের সফরে নিজ জেলায় রাষ্ট্রপতি, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৩/২০২৬ ০৩:৫২:৪১ অপরাহ্ন

চার দিনের সফরে নিজ জেলায় রাষ্ট্রপতি, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা

সংগৃহীত


চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিএনপি সরকার গঠনের পর নিজ জেলায় রাষ্ট্রপতির এটিই প্রথম সফর।আজ শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছান তিনি। এরপর পাবনা সার্কিট হাউসে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

রাষ্ট্রপতির সফরসূচি অনুযায়ী, আগামীকাল রোববার সকালে আরিফপুর সদর কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করবেন তিনি। এরপর সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

পরদিন সোমবার (৩০ মার্চ) সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শনে যাবেন রাষ্ট্রপতি। একই দিন সন্ধ্যা ৭টায় শহরের জুবলি ট্যাংক এলাকার নিজ বাসভবনে যাওয়ার কথা রয়েছে তার।সফরের শেষ দিন মঙ্গলবার (৩১ মার্চ) পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে ঢাকার উদ্দেশে হেলিকপ্টারে রওনা দেবেন মো. সাহাবুদ্দিন।

এদিকে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে ইতোমধ্যে পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে একাধিক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪