কোম্পানীগঞ্জে ধ*র্ষণ মা*মলার আ*সামি গ্রে*প্তার
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে ধ*র্ষণ মা*মলার আ*সামি গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/০৩/২০২৬ ০২:৫৫:৫২ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে ধ*র্ষণ মা*মলার আ*সামি গ্রে*প্তার


সিলেটের কোম্পানীগঞ্জ থানাধীন ভোলাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামি আঙ্গুর মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব। তার বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় নারী ও শিশু আইনে মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আঙ্গুর মিয়া দোয়ারাবাজারের উলুকান্দি গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। রবিবার (২৯ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে ‍পুলিশ।

এর আগে রবিবার ভোরে র‌্যাবের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে তাকে ভোলাগঞ্জ থেকে গ্রেপ্তার করে। রবিবার দুপুরে এসব তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব জানায়,  ভিকটিম সুনামগঞ্জ জেলার  সদর থানাধীন জানিগাঁও এলাকার বাসিন্দা। ভিকটিমের সাথে তার স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে ৪ বছর থেকে পিতার বাড়িতে বসবাস করে আসছে। গত ১৮ মার্চ সন্ধ্যায় অমল দাস ভিকটিমকে ফোন করে ওয়েজখালী পেট্রোল পাম্পে ডেকে নিয়ে ভিকটিমকে তার মামার বাড়িতে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখায়। পরে ভিকটিমকে সিএনজিতে উঠিয়ে মান্নারগাঁও ইউনিয়নের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে অমল দাস ও আঙ্গুর মিয়াসহ তাদের সহযোগীরা সারারাত একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে তারা ভিকটিমকে একটি খড়ের ঘরে রেখে চলে যায়। পরদিন সকালে ভিকটিমকে অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়।

এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করেন। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় অ/বৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জ/রিমানা
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন