জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৪/২০২৬ ০১:১৩:১৯ অপরাহ্ন

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

প্রতীকী ছবি


মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা ২০২৬ সালের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ২৭ মে পালিত হতে পারে পবিত্র ঈদুল আজহা।

দেশটির জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

জ্যোতির্বিজ্ঞানের তথ্য অনুযায়ী, আগামী ২৬ মে (মঙ্গলবার) পবিত্র আরাফাত দিবস পালিত হতে পারে। এর ধারাবাহিকতায় ২৭ মে দেশটিতে পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার প্রথা অনুযায়ী, বাংলাদেশে সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর ঈদ পালন করা হয়। সেই অনুযায়ী বাংলাদেশে ২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪