ভোক্তায় চাপ বাড়ল: এলপিজি সিলিন্ডার ১,৭২৮ টাকা
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৩৭ PM

ভোক্তায় চাপ বাড়ল: এলপিজি সিলিন্ডার ১,৭২৮ টাকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৪/২০২৬ ০৪:১৮:৪৩ PM

ভোক্তায় চাপ বাড়ল: এলপিজি সিলিন্ডার ১,৭২৮ টাকা

সংগৃহীত


ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করা হয়েছে। চলতি এপ্রিল মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে মাসভিত্তিক হিসাবে দাম প্রায় ২৮ দশমিক ৯ শতাংশ বেড়েছে।আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এই দাম ঘোষণা করেন।আজ সন্ধ্যা থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন মূল্য নির্ধারণ অনুযায়ী, এলপিজির দাম প্রতি কেজি ১৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এই হিসাবে ৫ দশমিক ৫ কেজি থেকে ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৭৯২ টাকা থেকে ৬ হাজার ৪৮২ টাকা পর্যন্ত হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

এ ছাড়া অটোগ্যাসের দাম ৬১ দশমিক ৮৩ টাকা থেকে বাড়িয়ে ৭৯ দশমিক ৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।আন্তর্জাতিক বাজারে সৌদি সিপি মূল্য ও বিনিময় হার বিবেচনায় নিয়ে কমিশন প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করে থাকে।এলপিজিএলপিজির দামএলপিজি সিলিন্ডারের দামসিলিন্ডার গ্যাস

জৈন্তাবার্তা/সুলতানা