জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা ম*দসহ গ্রে ফ তার ১
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা ম*দসহ গ্রে ফ তার ১

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৪/২০২৬ ০৬:৩০:০০ অপরাহ্ন

জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা ম*দসহ গ্রে ফ তার  ১

সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮০ লিটার অবৈধ বাংলা মদসহ নিখিল তালুকদার (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার সি/এ মার্কেট সংলগ্ন একটি দোকান ঘর থেকে তাকে আটক করা হয়।গ্রেফতারকৃত নিখিল তালুকদার জগন্নাথপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের ভবানীপুর এলাকার মৃত নিকুঞ্জ তালুকদারের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার একটি চৌকস দল সি/এ মার্কেট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে নিখিল তালুকদারের  দোকান তল্লাশি করে ভেতরে লুকানো অবস্থায় ৮০ লিটার দেশীয় তৈরি বাংলা মদ উদ্ধার করা হয় এবং মাদক বিক্রির সাথে জড়িত থাকার দায়ে নিখিল তালুকদারকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০ লিটার মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীকে শুক্রবার সুনামগঞ্জ  আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক