মাধবপুরে জাতীয় সমবায় দিবস পালিত
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:০০ AM

মাধবপুরে জাতীয় সমবায় দিবস পালিত

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৩ ০৪:১১:৪৪ AM

মাধবপুরে জাতীয় সমবায় দিবস পালিত

মাধবপুরে পালিত হলো জাতীয় সমবায় দিবস


“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় হবিগঞ্জের মাধবপুরে নানা আয়োজনে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।

অনুষ্ঠানের শুরুতেই উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। তারপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসানের সভাপতিত্বে উপজেলা সমবায় কর্মকর্তা মো: মিজানুর রশিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব। বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আব্দুস সাত্তার বেগ , বিআরডিবি চেয়ারম্যান হুমায়ুন কবির, আমাদের সময় উপজেলা প্রতিনিধি মোঃ অলিদ মিয়া, বাংলা টিভি প্রতিনিধি  হামিদুর রহমান প্রমূখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন উপজেলার সমবায় সমিতির নেতৃবৃন্দ, উপকারভোগীসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় সমবায় দিবস বাংলাদেশ সরকার ঘোষিত একটি জাতীয় দিবস। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনয়নের জন্য প্রতিবছর নভেম্বর মাসের ১ম শনিবার দিবসটি সারাদেশ ব্যাপী উদযাপন করা হয়।

JA



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক