অস্ত্রোপচারের পর সুস্থ আছেন সাবেক চেয়ারম্যান আকলাকুর রহমান
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

অস্ত্রোপচারের পর সুস্থ আছেন সাবেক চেয়ারম্যান আকলাকুর রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৪/২০২৬ ০৭:২৬:৩৮ অপরাহ্ন

অস্ত্রোপচারের পর সুস্থ আছেন সাবেক চেয়ারম্যান আকলাকুর রহমান

সংগৃহিত


ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আকলাকুর রহমান হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে তার গলব্লাডারের জরুরি অপারেশন সম্পন্ন করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, সফলভাবে অপারেশন সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। অপারেশন শেষে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল, তবে এখন তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে।

এদিকে, আকলাকুর রহমান সৈদেরগাঁও ইউনিয়নবাসীসহ ছাতক উপজেলার সর্বস্তরের মানুষের কাছে নিজের সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। তার পরিবারের পক্ষ থেকেও সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক