হবিগঞ্জে ৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪৭ AM

হবিগঞ্জে ৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৩ ০৬:৪৪:২৪ AM

হবিগঞ্জে ৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন


হবিগঞ্জ সদর উপজেলায় সরকারের ১২ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে ৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রকল্পগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধনী ফলক উন্মোচন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।

এগুলোর মধ্যে ৪ কোটি ৫০ লাখ টাকায় নির্মিত দুটি সড়কের উদ্বোধন এবং ৭ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে একটি সেতু ও আরেকটি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন। সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে। সাড়ে ৪ কোটি টাকায় বাস্তবায়ন হওয়া দুটি প্রকল্পের একটি ৭৫ লাখ টাকা ব্যয়ে নিজামপুর ইউনিয়নে পাইকপাড়া ডিসি রোড থেকে সৈয়দপুর রাস্তা পুনর্বাসন কাজ এবং ৩ কোটি ৭৫ লাখ টাকায় একই ইউনিয়নের পাইকপাড়া-সাধুরবাজার সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ।

এছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে ৯২ লাখ টাকায় রাজিউড়া ইউনিয়নের সাধুর বাজার ওলিপুর রোড থেকে ভাটঘুড়ি ভায়া সুতাং রেলস্টেশন শেরপুর সড়ক উন্নয়ন ও ভাটি শৈলজুড়া সড়কে ৬ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে সুতাং নদীর উপর ব্রীজ নির্মাণ। এদিকে, উদ্বোধনী ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে রাজিউড়া ইউনিয়নের সাধুর বাজারে এক জনসভার আয়োজন করা হয়। সেখানে সরকারি কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

JA



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক