ছাতকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে র‍্যালী
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

ছাতকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে র‍্যালী

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৫/২০২৬ ০৮:১৬:৩৪ অপরাহ্ন

ছাতকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ  উপলক্ষে র‍্যালী

ছবি:সংগৃহীত


জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাতক উপজেলা শাখার উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা র‍্যালীটি ছাতক বাসস্ট্যান্ড কেন্দ্রিয় জামে মসজিদ এলাকা থেকে শুরু হয়ে কেন্দ্রিয় শহীদ মিনার এলাকায় শেষ হয়। সংগঠনের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলীর সভাপতিত্বে সিনিয়র সহ-সভাপতি অজিত কুমার দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছাতক উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজা, সদস্য সচিব খালেদ মিয়া, দৈনিক সমকালের ছাতক প্রতিনিধি শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামান, দৈনিক কালবেলার ছাতক প্রতিনিধি সাকির আমীন, সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনির, সংগঠনের ছাতক উপজেলা শাখার সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ফজল উদ্দিন, সাংবাদিক এআর ছায়েম, মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল, ফারুক আহমেদ নোমান

প্রমুখ। এছাড়া সংগঠনের সহ-সভাপতি আরিফুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক জানে আলম, ক্রীড়া সম্পাদক জুনেদ আহমদ রুনু, সমাজসেবী বদর উদ্দিন ও আলী আহমেদ তালুকদার, সাংবাদিক লোকমান হোসেন, মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, ১ থেকে ৭ মে ‘জাতীয় গণমাধ্যম সপ্তাহ’ রাষ্ট্রীয় স্বীকৃতি পেলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা আরও বৃদ্ধি পেতো। কিন্তু আজ পর্যন্ত রাষ্টীয় ভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সাংবাদিকদের সুরক্ষার জন্য ১৪ দফা দাবি জানিয়ে আসছে। বৃহৎ এ দাবির সাথে ইতোমধ্যে একমত পোষন করেছেন দেশের প্রায় সকল সাংবাদিক সংগঠন। যৌক্তিক এ দাবি পূরণ করতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন বক্তারা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক