ছাতক এসিল্যান্ড কার্যালয়ে কম্পিউটারে কাজ করেন গাড়ি চালক,তথ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

ছাতক এসিল্যান্ড কার্যালয়ে কম্পিউটারে কাজ করেন গাড়ি চালক,তথ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ০৩/০৫/২০২৬ ০৫:৫৩:২৩ অপরাহ্ন

ছাতক এসিল্যান্ড কার্যালয়ে কম্পিউটারে কাজ করেন গাড়ি চালক,তথ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব


সুনামগঞ্জের ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে প্রশাসনিক শৃঙ্খলা ও তথ্য নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযোগ উঠেছে, সরকারি গুরুত্বপূর্ণ কম্পিউটার ও অফিসের নথিপত্র সংশ্লিষ্ট কাজে দায়িত্ববহির্ভূত এক ব্যক্তি নিয়মিত বসে কাজ করছেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে।

জানা যায়, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করতেন মো. ইজাজুল হক। বর্তমানে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য থাকায়  অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর গাড়িচালক হিসেবে কর্মরত আছেন। অভিয়োগ উঠেছে, এই গাড়ি চালক তার দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত অফিসে যাতায়াতের সুযোগে তিনি সংশ্লিষ্ট কার্যালয়ের সরকারি কম্পিউটারে বসে বিভিন্ন কাজ করেন।  সম্প্রতি এমন একটি ভিডিও স্থানীয় গণমাধ্যম কর্মীদের হাতে এসেছে। যেখানে তাকে ভূমি অফিসের একটি কম্পিউটারে বসে দীর্ঘক্ষণ কাজ করতে দেখা গেছে। টেবিলের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র। 

এ ঘটনায় সচেতন মহলের মাঝে নানা প্রশ্ন উঠেছে। একজন গাড়িচালক হয়ে সে সরকারি প্রশাসনিক কম্পিউটার কেমন করে ব্যবহার করছে। তার কাছে কি ওই সরকারী অফিসের কম্পিউটার কিংবা দলীলপত্র নিরাপদ? সাধারণত ভূমি অফিসের কম্পিউটারগুলোতে খতিয়ান, নামজারি, ভূমি রেকর্ড ও অনলাইন মিউটেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে। ফলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা অনুমোদিত কর্মচারী ছাড়া অন্য কারও এ ধরনের ডিভাইসে প্রবেশাধিকার প্রশাসনিক বিধিবিধান ও তথ্য নিরাপত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবাগ্রহীতারা জানান, ভূমি অফিসে সাধারণ মানুষকে একটি কক্ষে প্রবেশ করতেও নানা নিয়ম মেনে চলতে হয়। সেখানে একজন গাড়ি চালক যদি নির্বিঘ্নে সরকারি কম্পিউটারে বসে কাজ করেন, তাহলে বিষয়টি তদন্ত হওয়া প্রয়োজন।

কম্পিউটারে কি কাজ করছিলেন এমন প্রশ্নের জবাবে অভিযুক্ত গাড়ি চালক মো. ইজাজুল হক এটা কোন কাজ না বলে ফোন কেটে দেন। 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলাম বলেন, “সে কম্পিউটারে কী কাজ করছে, তা আগে দেখতে হবে। ওই কম্পিউটারে তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই। ব্যক্তিগতভাবে কিছু টিপাটিপি করে থাকতে পারে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক