আজমিরীগঞ্জে মা*দকবি*রোধী অভিযানে এক ব্যক্তির ৩ মাসের কা*রাদণ্ড
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:০৫ AM

আজমিরীগঞ্জে মা*দকবি*রোধী অভিযানে এক ব্যক্তির ৩ মাসের কা*রাদণ্ড

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৫/২০২৬ ১০:৫৫:৩২ PM

আজমিরীগঞ্জে মা*দকবি*রোধী অভিযানে এক ব্যক্তির ৩ মাসের কা*রাদণ্ড

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় মাদক সেবন করে জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৪ মে) উপজেলার শিবপাশা ইউনিয়নের ধানহাটি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করা হয়। অভিযানে সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির সদস্যরা সহায়তা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আজমিরীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন চৌধুরী। এ সময় অভিযুক্ত ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০০ টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আজমিরীগঞ্জে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ