হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে এমপি ডা. সাখাওয়াত হাসান জীবন
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:০৫ AM

হবিগঞ্জ-২

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে এমপি ডা. সাখাওয়াত হাসান জীবন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৫/২০২৬ ১১:১৩:১৬ PM

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে এমপি ডা. সাখাওয়াত হাসান জীবন

ছবি:সংগৃহীত


হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকার কৃষকদের খোঁজখবর নিতে আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।

সোমবার (৪ মে) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি কামালপুর, রায়লা, আনন্দপুর, রসুলপুর ও গরদাইসহ বিভিন্ন হাওর এলাকা এবং নদীভাঙন কবলিত গ্রাম ঘুরে দেখেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্দশার কথা শোনেন।

পরিদর্শন শেষে এমপি ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, অতিবৃষ্টির কারণে কামালপুর থেকে গরদাই পর্যন্ত বিস্তীর্ণ এলাকার বোরো ধান তলিয়ে গেছে। এতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি আশ্বস্ত করেন, বর্তমান সরকার হাওরের কৃষকদের পাশে রয়েছে।

তিনি আরও বলেন, ‘প্রকৃত ক্ষতিগ্রস্ত ও দরিদ্র কৃষকদের তালিকা প্রণয়ন করে তাদের সহায়তা দেওয়া হবে। কোনো দালাল বা অযোগ্য ব্যক্তি যাতে এই তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে, সে বিষয়ে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ