জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৫/২০২৬ ১২:৪৭:৩৭ অপরাহ্ন

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

প্রতীকী ছবি


মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার সম্ভাব্য তারিখ বিভিন্ন দেশে ঘোষণা করা হয়েছে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের কয়েকটি দেশে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা রয়েছে।

সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার ‘উম আল কুরা’। ক্যালেন্ডার অনুযায়ী, জিলকদ মাসের ২৯তম দিন ১৬ মে এবং ১৭ মে ৩০তম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মাসটি পূর্ণ ৩০ দিনের হয়ে জিলহজ মাস শুরু হতে পারে। জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। সে হিসাবে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা রয়েছে।

সৌদি আরবের মতো একই সম্ভাবনার কথা জানিয়েছেন পাকিস্তানের জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের মতে, চাঁদ দেখার পরিস্থিতি অনুকূলে থাকলে দেশটিতে ২৭ মে ঈদ উদযাপন হতে পারে। সংযুক্ত আরব আমিরাত ২৬ মে আরাফাতের দিন এবং ২৭ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে।

ইউরোপ ও যুক্তরাজ্যে ঈদুল আজহা উদযাপন নিয়ে মুসলিম জীবনধারাভিত্তিক প্ল্যাটফরম হাইফেন জানিয়েছে, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৭ বা ২৮ মে ঈদুল আজহা উদযাপন করা হবে।

ঈদুল আজহাকে সামনে রেখে যাতায়াত নির্বিঘ্ন করতে সড়ক যানজটমুক্ত রাখা, পশুর হাট স্থাপন, নিরাপত্তাসহ নানা প্রস্তুতি গ্রহণ করছে বাংলাদেশ সরকার।

বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর ঈদ উদযাপিত হয়। সে হিসাবে দেশে ২৮ মে (বৃহস্পতিবার) ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা বেশি। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদ উদযাপনের তারিখ চূড়ান্ত করা হবে। জাতীয় চাঁদ দেখা কমিটি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের