লাখাইয়ে চিরনিদ্রায় শায়িত স্যার সালাহ উদ্দিন আহমেদ ভূইয়া
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪৯ AM

লাখাইয়ে চিরনিদ্রায় শায়িত স্যার সালাহ উদ্দিন আহমেদ ভূইয়া

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১১/২০২৩ ০৭:২৮:৪৮ AM

লাখাইয়ে চিরনিদ্রায় শায়িত স্যার সালাহ উদ্দিন আহমেদ ভূইয়া

লাখাইয়ে চিরনিদ্রায় শায়িত স্যার সালাহ উদ্দিন আহমেদ ভূইয়া


মহান মানুষ গড়ার কারিগর, প্রথিতযশা শিক্ষক, আমার শিক্ষাগুরু ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান লাখাই অভয় চরণ রাধা চরণ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক স্যার সালাহ উদ্দিন আহম্মেদ ভূঁইয়া মারা গেছেন।

শনিবার (৪ নভেম্বর) রাত ৮টায় নিজ বাড়িতে তিনি ইহজগৎ থেকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত কারণে বিভিন্ন রোগে ভুগছেন  মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর । তিনি দুনিয়াতে রেখে গেছেন ৪ ছেলে ৩ মেয়ে নাতি নাতনীসহ অসংখ্য গুণীজন।

মৃত্যুর সংবাদে ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন সংগঠন শ্রেণী পেশার মানুষ মর্মাহত হয়েছেন। গুণী এই শিক্ষকের মৃত্যুতে স্কুলের বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষক-শিক্ষার্থীদের মাঝেও শোকের ছায়া নেমে আসে।

লাখাই উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিকুল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম আলম, আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, লাখাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জালাল আহমেদ লাখাই প্রেসক্লাব  সভাপতি অ্যাডভোকেট আলীন নোয়াজ সহ-সভাপতি আশীষ দাশগুপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব বাহার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বিলাল আহমেদ, প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শরিফ উদ্দিন, লাখাই  ইউনিয়ন বিএনপির সভাপতি  সভাপতি মোস্তফা কামাল খসরু, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহাজান মিয়া, ব্যবসায়ী বি,এইচ,এম রানা, ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন তালুকদার আত্মার শান্তি কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

রবিবার ৫ নভেম্বর ১১টায় লাখাই উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন বটতলা মাঠে জানাযা নামাজের পর স্যারকে চিরনিদ্রায় সমাহিত করা হয়।

স্মৃতিচারণ : আমার প্রিয় শিক্ষক, পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু সালাহ উদ্দিন আহম্মেদ ভূঁইয়া স্যার পাঠদানের কলাকৌশল ও অতুলনীয় দক্ষতার অধিকারী ছিলেন। প্রতিটি ক্ষেত্রে দরদী মনোভাব, আদর, সোহাগ, শাসন ছিল তাঁর সহজাত বৈশিষ্ট্য। ক্লাসে সারাক্ষণ তিনি শিক্ষার্থীদের মাতিয়ে রাখতেন। এজন্য তিনি সকলে প্রিয় শিক্ষক হতে পেরেছিলেন। আমাকে তিনি অনেক আদর করতেন। স্যারের অনেক স্মৃতিই আজ মানসপটে ভেসে উঠেছে। স্যার বিদ্যালয়ের বিভিন্ন আলোচনা সভা, সাংস্কৃতিক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান পরিচালনা করতেন। তিনি ছিলেন সততার প্রতীক, নিরহংকারী, হাস্যউজ্জ্বল, সদালাপী এক কথায় একজন আদর্শ শিক্ষক। যতদিন তিনি শিক্ষকতা করেছেন নিজের দায়িত্বের প্রতি সব সময় তিনি প্রতিশ্রুতিশীল ছিলেন। স্বচ্ছতার প্রশ্নে তিনি ছিলেন অবিচল। তাঁর মত এরকম একজন নীতিনিষ্ঠ শিক্ষক সবসময় শিক্ষক সমাজের জন্য আদর্শ হিসেবে অনুপ্রেরণা যোগাবেন। আমার প্রাণে বিদ্যাপীঠ লাখাই অভয় চরণ রাধা চরণ  উচ্চ বিদ্যালয়ে তাঁর অত্যন্ত আন্তরিক স্নেহবৎসল ও যত্নশীল পাঠদানে বহু শিক্ষার্থী ব্যক্তি জীবনে আলোকিত মানুষ হওয়ার পাশাপাশি তারা সমাজে আলো ছড়াচ্ছে।

লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ ও  সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বলেন পরিশেষে মহান আল্লাহ রাব্বুল আল আমীনের কাছে প্রার্থনা করি তিনি যেন উনাকে  জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করেন… আমিন।

JA



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক