মৌলভীবাজারে ব'জ্রপা'তে দুইজনের মৃ'ত্যু
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ব'জ্রপা'তে দুইজনের মৃ'ত্যু

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৫/২০২৬ ১১:৫৯:৫৪ অপরাহ্ন

মৌলভীবাজারে ব'জ্রপা'তে দুইজনের মৃ'ত্যু


মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জে বজ্রপাতে দুইজন মারা গেছেন। শুক্রবার (২২ মে) দুপুরে এসব বজ্রপাতের ঘটনা ঘটেছে।

রাজনগর উপজেলায় বজ্রপাতে নিহতের নাম তালেব মিয়া (৪০)। তিনি উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে।

আর কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে বজ্রপাতে মারা যাওয়া অপর ব্যক্তির নাম স্বপন মুন্ডা। তিনি দেওড়াছড়া চা-বাগানের বেমারি টিলার বাসিন্দা।

পুলিশ জানায়, বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মৌলভীবাজারে বৃষ্টি ও বজ্রপাত হয়। বজ্রপাতে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের কৃষক তালেব মিয়া ধান কাটার সময় নিহত হন। অন্যদিকে, কমলগঞ্জ উপজেলার স্বপন মুন্ডা রাবার বাগানে কাজ করার সময় বজ্রপাতে মারা যান।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া ও কমলগঞ্জ থানার উপপরিদর্শক আমির আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক