সংগৃহীত
বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী এবং অবিভক্ত ঢাকার সবশেষ মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল এবং এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করাহয়েছে। বুধবার (৪ নভেম্বর) বড়লেখা উপজেলার দাসের বাজার ইউনিয়নের রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় বাদ জোহর এই কর্মসূচির আয়োজন করা হয়।
ড. ইফতেখার আহমেদের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ কে এম মনোওর আলী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা আব্দুল আজিজ। অনুষ্ঠানটি যৌথ পরিচালনা করেন মাওলানা মো. আব্দুল আলীম ও মাওলানা মাহফুজুর রহমান।
প্রধান বক্তা ছিলেন বিএনপি নেতা, সিলেট সিটির সাবেক কাউন্সিলর হুমায়ূন কবির শাহীন, সভায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি, হাজি শাহাব উদ্দিন, চান্দগ্রাম এম ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী,৫নং ফতেপুর ইউনিয়ন পরিষদের (সুনামগঞ্জ) চেয়ারম্যান মো. লুৎফর রহমান, সিলেট বাস-মালিক সমিতির সহ-সভাপতি আ.মন্নান, বিশিষ্ট সমাজ সেবক আলী আজগর খান শামীম।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ মস্তফা উদ্দিন, সমাজ সেবক আতাউর রহমান,বিয়ানীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার ছফর উদ্দিন, পরিচালনা কমিটির সদস্য মস্তফা উদ্দিন, আ. করিম, মাওলানা সাইফুর রহমান প্রমুখ।মাহফিলে মরহুম সাদেক হোসেন খোকার রুহের মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা ঢাকার উন্নয়ন ও দেশের রাজনীতিতে তার গৌরবোজ্জ্বল অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শেষে এতিম শিশুদের খাবার বিতরণ করাহয়।
জৈন্তাবার্তা/সুলতানা




