‘বেহেশতের টিকিট বিক্রি’ বন্ধে সচেতনতার আহ্বান আইনমন্ত্রীর
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

‘বেহেশতের টিকিট বিক্রি’ বন্ধে সচেতনতার আহ্বান আইনমন্ত্রীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৫/২০২৬ ০৫:২৪:৪৪ অপরাহ্ন

‘বেহেশতের টিকিট বিক্রি’ বন্ধে সচেতনতার আহ্বান আইনমন্ত্রীর

সংগৃহীত


আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‎‎মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে। মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পাড়ে সেজন্য সবাইকে সচেতন হতে হবে।আজ ‎শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রাক্তন ছাত্র হিসেবে এই অঙ্গনকে, শৈলকূপাকে শান্তিপূর্ণ রাখার জন্য। আপনার সন্তানের আগামী ভবিষ্যৎ রক্ষা করার জন্য। বেহেশতের টিকিট বিক্রি করার যে বা যারা দায়িত্ব নিয়েছেন, সেই জায়গাটায় আপনারা জনসচেতনতা বৃদ্ধি করে একটি বাসযোগ্য আবাসভূমি হিসেবে গড়ে তুলবেন। আমি আপনাদের পাশে থাকব।’

তিনি আরও বলেন, ‘আমার দল করার দরকার নেই। আপনাদের আমি বলছি না যে, আপনারা আমার দল করবেন। আমার পাশে থাকেন, মাদক নির্মূলে কাজ করুন। মাদক এবং মৌলবাদ যাতে এই সমাজকে গ্রাস করতে না পারে, সন্ত্রাস ও দুর্নীতি যাতে এই সমাজকে গ্রাস করতে না পারে, সে বিষয়ে আমি আপনাদেরকে আমার স্বপ্নের সারথি হিসেবে পাশে চেয়েছি। আশা করি, সেই স্বপ্নের পথে আপনারা আমাকে সহযোগিতা করবেন।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের