বিশ্বের সব প্রবাসী বাংলাদেশির জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

বিশ্বের সব প্রবাসী বাংলাদেশির জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৬/২০২৬ ০৩:৩৩:০৬ অপরাহ্ন

বিশ্বের সব প্রবাসী বাংলাদেশির জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

সংগৃহীত


প্রবাসী কার্ড চালু হলে আলাদাভাবে আর কোনো বিএমইটি (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) কার্ডের প্রয়োজন থাকবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেছেন, ‘এত কার্ড দিয়ে কী করবে, একটা কার্ড দিয়ে সব ফ্যাসিলিটি যাতে এনজয় করা যায়— সেই লক্ষ্যে আমরা কাজ করছি।’আজ মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন। 

এ সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক এবং সচিব মোখতার হোসেন উপস্থিত ছিলেন।এদিন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিই এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। মধ্যপ্রাচ্যের রেমিট্যান্স যোদ্ধাদের পাশাপাশি ইউরোপ কিংবা লাতিন আমেরিকায় বসবাসরত বাংলাদেশিরাও এই সুবিধার আওতায় আসবেন।

নতুন এই কার্ডের কার্যকারিতা সম্পর্কে আরিফুল হক চৌধুরী বলেন, এই কার্ডটি মূলত একটি ক্রেডিট কার্ডের মতো কাজ করবে। আবেদনের জন্য একটি নির্দিষ্ট সেল থাকবে, সেখানে প্রবাসীরা আবেদন করবেন। এরপর যথাযথ যাচাই-বাছাই শেষে যারা পাওয়ার যোগ্য, তাদেরই কেবল এই প্রবাসী কার্ড দেওয়া হবে।কার্ডধারীরা কী ধরনের সুবিধা পাবেন, তা এখনো চূড়ান্ত করা হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, প্রবাসীদের বিভিন্ন নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ চলছে। এর মধ্যে বৈদেশিক মুদ্রা বা কারেন্সি সুবিধা, সহজে ও দ্রুত রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে বিশেষ বেনিফিট এবং ব্যাংক পেমেন্টের গেটওয়ে নির্ধারণের মতো বিষয়গুলো নিয়ে ভাবা হচ্ছে। এই কার্ডটি একই সঙ্গে ডিজিটাল পরিচয়পত্র হিসেবে গণ্য হবে এবং এর সঙ্গে ট্র্যাকিং সিস্টেম যুক্ত থাকবে।

প্রবাসীদের জন্য বিভিন্ন সরকারি ও জরুরি সেবা সহজ করার পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘প্রবাসী কার্ড দিয়ে ভূমি সংক্রান্ত সেবা দেওয়ার বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এ জন্য ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের আলোচনা চলছে। কোনো প্রবাসী এই কার্ড দেখালে যাতে অগ্রাধিকার ভিত্তিতে সেবা পান এবং হাসপাতালে গেলে আলাদা প্রায়োরিটি বা বিশেষ সুবিধা পান— আমরা সেসব জায়গায় একটি বড় পরিবর্তন আনতে চাচ্ছি।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের