হবিগঞ্জে ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছি'নতাই, আ'টক ২
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

হবিগঞ্জে ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছি'নতাই, আ'টক ২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৬/২০২৬ ০২:৫১:৩৭ অপরাহ্ন

হবিগঞ্জে ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছি'নতাই, আ'টক ২


হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া ক্রস রোড এলাকায় এক বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে ৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় জনতার ধাওয়ায় দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে আটক করা হলেও টাকাসহ তাদের অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।

বুধবার (৩ জুন) দিবাগত রাত পৌনে ২টার দিকে পাইকপাড়া ক্রস রোডের ডাক্তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকাশ ব্যবসায়ী খেজুর মিয়াকে লক্ষ্য করে একদল ছিনতাইকারী অতর্কিত হামলা চালায়। হামলার এক পর্যায়ে তার কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। এ সময় খেজুর মিয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে ধাওয়া করে। ধাওয়ার মুখে দুই ছিনতাইকারীকে একটি মোটরসাইকেল ও একটি ডেগারসহ আটক করতে সক্ষম হন স্থানীয়রা। তবে তাদের কয়েকজন সহযোগী ছিনতাই করা টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আটক দুই ছিনতাইকারীকে হবিগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, আটক ব্যক্তিদের একজনের বাড়ি পইল এলাকায় এবং অপরজনের বাড়ি পাইকপাড়ায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করে। পালিয়ে যাওয়াদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানা গেছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক