১৭ জুলাই মুক্তি, তার আগে ‘মাস্তুল’র জন্য বাবুর কণ্ঠে বিশেষ গান
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

১৭ জুলাই মুক্তি, তার আগে ‘মাস্তুল’র জন্য বাবুর কণ্ঠে বিশেষ গান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৬ ০৩:২৫:১৫ অপরাহ্ন

১৭ জুলাই মুক্তি, তার আগে ‘মাস্তুল’র জন্য বাবুর কণ্ঠে বিশেষ গান

সংগৃহীত


নদীতে ভাসমান জাহাজিদের গল্প নিয়ে মোহাম্মদ নূরুজ্জামান নির্মাণ করেছেন সিনেমা ‘মাস্তুল’। জাহাজে কর্মরত কর্মচারীদের যাপিত জীবন, তাদের আনন্দ-বেদনা ও নদী কিংবা সাগরে ভাসমান বিচ্ছিন্ন বাস্তবতাই এই সিনেমার মূল প্রেক্ষাপট।আর এই সিনেমার প্রচারণার জন্য তৈরি হচ্ছে বিশেষ একটি গান। পল্লিকবি জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘আমায় ভাসাইলি রে’ নতুন সংগীতায়োজনে কণ্ঠ দিয়েছেন অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু।

নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান জানান, ‘মাস্তুল’র গল্প নদী ও ভাসমান মানুষের জীবনকে কেন্দ্র করে আবর্তিত। তাই সিনেমার আবহের সঙ্গে মানানসই একটি গান খুঁজতে গিয়ে শেষ পর্যন্ত বেছে নেওয়া হয়েছে ‘আমায় ভাসাইলি রে’ গানটি। নতুন সংগীত আয়োজন করেছেন লাবিক কামাল গৌরব।নির্মাতার ভাষ্য, ‘শুরুতে নতুন গান তৈরির পরিকল্পনা থাকলেও আলোচনার একপর্যায়ে বারবার ফিরে আসে এই গানটির নাম। পরে দলের সবার মতামতের ভিত্তিতে এটিকেই চূড়ান্ত করা হয়। একই সঙ্গে গানটির জন্য ফজলুর রহমান বাবুর কণ্ঠকে সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে সবার।’

গান গাওয়ার পাশাপাশি ‘মাস্তুল’ সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রেও অভিনয় করেছেন বাবু। এতে আরও অভিনয় করেছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান ও সিফাত বন্যাসহ অনেকে।এদিকে, গত বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়ার পর বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে ‘মাস্তুল’। প্রশংসাও কুড়িয়েছে সিনেমাটি। যদিও মুক্তির ছাড়পত্র পাওয়ার পরও অর্থসংকটের কারণে দীর্ঘদিন প্রেক্ষাগৃহে আসতে পারেনি।

অবশেষে সব জটিলতা কাটিয়ে আগামী ১৭ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘মাস্তুল’। নির্মাতা জানিয়েছেন, চলতি মাসের মাঝামাঝি সময়ে ‘আমায় ভাসাইলি রে’ গানটি প্রকাশের মধ্যদিয়েই শুরু হবে সিনেমার আনুষ্ঠানিক প্রচারণা।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক