উলিপুরে কাঁঠাল পাড়ার সময় দু র্ঘ টনা, ব্যবসায়ীর মৃ*ত্যু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

উলিপুরে কাঁঠাল পাড়ার সময় দু র্ঘ টনা, ব্যবসায়ীর মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৬ ০৩:৩২:৫০ অপরাহ্ন

উলিপুরে কাঁঠাল পাড়ার সময় দু র্ঘ টনা, ব্যবসায়ীর মৃ*ত্যু

সংগৃহীত


কুড়িগ্রামের উলিপুরে গাছ থেকে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে কায়সার আলী (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কায়সার আলী হাতিয়া ইউনিয়নের চিড়াখাওয়ারপাড় গ্রামের তমিজউদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন মৌসুমী কাঁঠাল ব্যবসায়ী। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মৌসুমী কাঁঠাল ব্যবসায়ী কায়সার আলী সকালে মধুপুর গ্রামের ইসমাইল হোসেনের বাড়িতে কাঁঠাল সংগ্রহ করতে যান। একপর্যায়ে তিনি গাছে ওঠে কাঁঠাল পাড়ার সময় অসাবধানতাবশত হাতে থাকা কাস্তে পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গাছ থেকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই মারা যান তিনি।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ