দুবাইয়ে বেনজীর আহমেদ গ্রে প্তা র: আন্তর্জাতিক সহযোগিতায় অবস্থান শনাক্ত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

দুবাইয়ে বেনজীর আহমেদ গ্রে প্তা র: আন্তর্জাতিক সহযোগিতায় অবস্থান শনাক্ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৬ ০৪:১০:৫৫ অপরাহ্ন

দুবাইয়ে বেনজীর আহমেদ গ্রে প্তা র: আন্তর্জাতিক সহযোগিতায় অবস্থান শনাক্ত

সংগৃহীত


দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।আজ রোববার পুলিশ সদরদপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে।ওই কর্মকর্তা বলেন, গত ১২ জুন পাঠানো একটি চিঠির মাধ্যমে বাংলাদেশি কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।সূত্র জানায়, বেনজীর আহমেদের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। পরে ইন্টারপোলের সহায়তায় দুবাইয়ে তাকে আটক করা হয়।

তবে গ্রেপ্তারের পর তার প্রত্যর্পণ বা দেশে ফিরিয়ে আনার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এ বিষয়ে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে ধারণা করা হচ্ছে।উল্লেখ্য, সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক। এসব অভিযোগকে কেন্দ্র করে এর আগে তার স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশও দেওয়া হয়েছিল।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের