বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী, জানালেন নিজেই
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী, জানালেন নিজেই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৬/২০২৬ ০৫:২৩:২৫ অপরাহ্ন

বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী, জানালেন নিজেই

সংগৃহিত


বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতেছে বিশ্ব, মেতেছে বাংলাদেশও। দেশে এ উম্মাদনা থেকে বাদ যায়নি প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারও। তার মেয়ে জাইমা রহমান ব্রাজিলের সমর্থক সে তথ্য জানা গেছে আগেই। এবার জানা গেল, প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে সমর্থন করেন। 

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তারেক রহমান এ তথ্য জানান। 

প্রধানমন্ত্রীকে ওই সাংবাদিক জিজ্ঞাসা করেন, এখন বিশ্বকাপ চলছে। আপনি কোন দলের সমর্থক, আমরা সবাই জানতে চাই।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা দেশে দীর্ঘদিন ছিলাম। এবার বুঝে নেন কোন দলের সমর্থক।’ 

জুলুম-নির্যাতনের শিকার হয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর জেল থেকে প্যারোলে মুক্তি পেয়ে পরিবারসহ যুক্তরাজ্যে নির্বাসনে যান তারেক রহমান। এরপর বিগত আওয়ামী লীগের আমলে দেশে ফিরতে পারেননি। দীর্ঘ ১৭ বছর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন।  

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের