মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৬/২০২৬ ০১:২৯:১২ অপরাহ্ন

মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে সড়কপথে রওনা হয়ে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মৌলভীবাজার পৌঁছান। সেখানে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 

এর আগে সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন। সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী সিলেটে পৌঁছান।

পরে সেখান থেকে তিনি মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। মৌলভীবাজার পৌঁছে তিনি সরাসরি শ্রীমঙ্গলের পথে রওয়ানা হয়েছেন। শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পুরো মৌলভীবাজারকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন।

গত কয়েকদিন থেকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা শহরের রাস্তাঘাট থেকে শুরু করে প্রয়োজনীয় অবকাঠামো ঝেড়ে-মোছে পরিষ্কার করা হয়েছে। সার্কিট হাউস, জেলা জজ আদালত, মৌলভীবাজার পৌরসভা ভবন সহ সরকারি বিভিন্ন স্থাপনা পরিষ্কার ও রঙ করা হয়। সড়কের ব্রিজ-কালভার্ট লাল-সাদা রঙে রাঙিয়েছেন মিস্ত্রীরা।

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় ও শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে মঞ্চ বুঝে নিয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক