শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমনের আগেই প্যান্ডেল ধস, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৩৮ PM

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমনের আগেই প্যান্ডেল ধস, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৬/২০২৬ ০৭:১০:৪৯ PM

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমনের আগেই প্যান্ডেল ধস, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো

সংগৃহিত


মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে প্রধানমন্ত্রীর আগমনের আগেই ঝোড়ো বাতাসে উপকারভোগীদের বসার জন্য নির্মিত প্যান্ডেল শেড ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং মূল মঞ্চ অক্ষত রয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুর সাড়ে ১১টার দিকে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের জন্য নির্মিত প্যান্ডেলটি হঠাৎ বাতাসে ধসে পড়ে। এ সময় ভেতরে থাকা উপকারভোগী ও অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত নিরাপদ স্থানে সরে যান। পরে ঝুঁকিপূর্ণ প্যান্ডেলটি খুলে ফেলা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পুরো অনুষ্ঠান আয়োজনের জন্য কয়েক লাখ টাকা বরাদ্দ দিয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের মাধ্যমে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণ করা হয়। তবে নির্মাণের মান নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। প্যান্ডেল ভেঙে পড়ার পর স্থানীয় লোকজন ও রাজনৈতিক নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। অনেকে মন্তব্য করেন, “এমন নিম্নমানের প্যান্ডেল গ্রামের যাত্রাপালার মঞ্চের চেয়েও খারাপ।”
সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সময় বাড়ার সঙ্গে সঙ্গে মাঠে ভিড় বাড়তে থাকে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি চা শ্রমিক ও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে আগত চা শ্রমিকরা জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলার বিভিন্ন চা বাগান বন্ধ রাখা হয়েছে। তারা বাগানের গাড়িতে করে এসে প্রধানমন্ত্রীকে একনজর দেখার অপেক্ষায় ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা ১টায় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে অংশ নেন। এ সময় তিনি সুবিধাভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অসুস্থ রোগীদের সহায়তার চেক প্রদান করেন।
পরে তিনি মৌলভীবাজার জেলার অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং রাজনগর উপজেলার টেংরা বাজার ইউনিয়নে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন।
এদিকে প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। তাকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে দলীয় নেতাকর্মীরা শৃঙ্খলাবদ্ধভাবে অবস্থান

জৈন্তাবার্তা/সুলতানা