শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড, অনুদান ও সহায়তা বিতরণ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:১৪ PM

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড, অনুদান ও সহায়তা বিতরণ

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৬/২০২৬ ০৮:০৪:৫৩ PM

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর  ফ্যামিলি কার্ড, অনুদান ও সহায়তা বিতরণ

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তৃতীয় পর্যায়ের উদ্বোধন করা হয়েছে। নারীর ক্ষমতায়ন ও পরিবারভিত্তিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সরকারের এই কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ করা হয়।

বুধবার (তারিখ) দুপুর ১টায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং দুপুর ২টা ৩০ মিনিটে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়ন এবং রাজনগর উপজেলার টেংগরা বাজার ইউনিয়নের নির্বাচিত উপকারভোগী পরিবারের সদস্যদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি চা শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন সহায়তা প্রদান করা হয়। এছাড়া গৃহ নির্মাণে অনুদান, প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা সহায়তা এবং শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তিও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হতে পারবে না। বাংলাদেশের গণতন্ত্রকে কেউ নষ্ট করতে পারবে না।”

তিনি বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা ও উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছে এবং দ্রুততার সঙ্গে তা বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে এসব সামাজিক সুরক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে। জনগণের অর্থ বিদেশে পাচার বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “বিগত ১৭ বছরে যেভাবে অর্থ বিদেশে পাচার হয়েছে, ভবিষ্যতে তা আর হতে দেওয়া হবে না। দেশের মানুষের উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনে সেই অর্থ কাজে লাগানো হবে।”

জৈন্তা বার্তা/ ওয়াদুদ