ধ'র্ষকের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২২ PM

ধ'র্ষকের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৬/২০২৬ ০২:৩৫:৪৩ PM

ধ'র্ষকের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ঘিরে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে এবং অভিযুক্ত আনোয়ার হোসেনের ফাঁসির দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টায় শ্রীমঙ্গল শহরের চৌমুহনা এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে কালাপুর ইউনিয়নসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে নারী-পুরুষসহ সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি লক্ষ্য করা যায়।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশু ধর্ষণের মতো নৃশংস ও জঘন্য অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযুক্ত আনোয়ার হোসেনের ফাঁসি কার্যকরের দাবি জানান।

বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৬ জুন) সকালে কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামে মাদ্রাসায় যাওয়ার পথে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জাকিয়া জান্নাত ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

জৈন্তাবার্তা/আরআর