বালাগঞ্জে কৃষি বিভাগের ফল মেলার উদ্বোধন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৫১ PM

বালাগঞ্জে কৃষি বিভাগের ফল মেলার উদ্বোধন

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৬/২০২৬ ০৫:০৫:২৭ PM

বালাগঞ্জে কৃষি বিভাগের ফল মেলার উদ্বোধন

সংগৃহীত


১৮  জুন ২০২৬ইং বালাগঞ্জ উপজেলায় কৃষি বিভাগের উদোগে ফল মেলার উদ্বোধন করা হয়েছে| বালাগঞ্জ উপজেলা হল রুমে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে রাখছেন নির্বাহী অফিসার  মেরিন দেবনাথ।

বালাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আশিকুর রহমান এর  সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোহাম্মদ  নুরুজ্জামান, বালাগঞ্জ উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আবুল কাসেম|   অনুষ্টানে শতাধিক কৃষক ও কৃষানী উপস্থিত ছিলেন| এছাড়াও জাতীয় ইদুঁর নিধন অভিযান এর র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়|

জৈন্তাবার্তা/সুলতানা