কৃষ্ণা অভিষেকের ইঙ্গিতে ছড়ায় গুঞ্জন, শেষ পর্যন্ত নেই সালমান
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:২১ PM

কৃষ্ণা অভিষেকের ইঙ্গিতে ছড়ায় গুঞ্জন, শেষ পর্যন্ত নেই সালমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৬/২০২৬ ০৭:৩৭:১৬ PM

কৃষ্ণা অভিষেকের ইঙ্গিতে ছড়ায় গুঞ্জন, শেষ পর্যন্ত নেই সালমান

সংগৃহীত


অক্ষয় কুমার অভিনীত বহুল আলোচিত কমেডি সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ আগামী ২৬ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে। একঝাঁক তারকার উপস্থিতির কারণে ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এরই মধ্যে সিনেমাটিতে বলিউড সুপারস্টার সালমান খানের বিশেষ উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর আলোচনা শুরু হয়েছিল।তবে মুক্তির আগে সেই জল্পনায় পানি ঢেলেছে সংশ্লিষ্ট সূত্র। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ সালমান খানের কোনো ক্যামিও বা অতিথি চরিত্র নেই।

সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বর্তমানে একাধিক পূর্বনির্ধারিত শুটিং ও পেশাগত ব্যস্ততায় সময় কাটাচ্ছেন সালমান খান। ফলে এই কমেডি ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তিতে যুক্ত হওয়ার সুযোগ বা পরিকল্পনা কোনোটিই ছিল না।সূত্রটির ভাষ্যমতে, সামাজিক যোগাযোগমাধ্যমে সালমানকে ঘিরে যেসব দাবি ছড়িয়ে পড়েছে, সেগুলোর কোনো ভিত্তি নেই। তিনি এই মুহূর্তে অন্য প্রকল্প নিয়েই ব্যস্ত রয়েছেন।

মূলত অভিনেতা ও কৌতুকশিল্পী কৃষ্ণা অভিষেকের একটি মন্তব্য থেকেই এই গুঞ্জনের জন্ম। সম্প্রতি ‘লাফটার শেফস’ অনুষ্ঠানের শুটিং সেটে পাপারাজ্জিদের এক প্রশ্নের জবাবে কৃষ্ণা রহস্যময় ভঙ্গিতে ইঙ্গিত দিয়েছিলেন যে, সিনেমাটিতে দর্শকদের জন্য বড় কোনো চমক অপেক্ষা করছে।তার সেই ইঙ্গিত ঘিরেই নেটদুনিয়ায় ধারণা ছড়িয়ে পড়ে, হয়তো বিশেষ উপস্থিতিতে দেখা যাবে ‘ভাইজান’ সালমান খানকে। তবে শেষ পর্যন্ত সেই জল্পনা সত্যি হচ্ছে না বলেই জানা গেছে।

জৈন্তাবার্তা/সুলতানা