কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রে*প্তার
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রে*প্তার

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৬/২০২৬ ১১:৪১:২৬ অপরাহ্ন

কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রে*প্তার

সংগৃহিত


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য লোকমান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) রাত ৮টায় ইউনিয়নের এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ইউনিয়নের বাগজুর গ্রামের বাসিন্দা মো. রমজান আলীর ছেলে ও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ জানায়, ঢাকার একটি বিজ্ঞ আদালতে ইউপি সদস্য লোকমান আলীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল। তাকে গ্রেফতারে শুক্রবার রাতে কুলাউড়া থানা পুলিশ তার বাড়িতে এক অভিযান চালায়। এসময় ইউপি সদস্য লোকমান আলী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের একটি দল তাকে দৌঁড়ে গিয়ে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এদিকে ঢাকার বিজ্ঞ আদালতে লোকমান আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, বিগত ৫ আগস্টের পূর্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের উপজেলা ও ইউনিয়নের শীর্ষ নেতাদের সাথে সখ্যতা রেখে নিজেকে আওয়ামীলীগের কর্মী পরিচয় দিয়ে এলাকায় প্রভাব খাটিয়ে তিনি বিভিন্ন অপকর্ম করেছিলেন। এতে নিজ এলাকার সাধারণ মানুষ তাঁর বিভিন্ন কর্মকান্ডে অতিষ্ঠ ছিল।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ইউপি সদস্য লোকমান আলীর বিরুদ্ধে ঢাকার একটি আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। কুলাউড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। 

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক