বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গী থাকছেন ২৮ জন, মালয়েশিয়ায় ২৭
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:০৮ PM

বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গী থাকছেন ২৮ জন, মালয়েশিয়ায় ২৭

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৬/২০২৬ ০৪:২৪:১৬ PM

বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গী থাকছেন ২৮ জন, মালয়েশিয়ায় ২৭

সংগৃহিত


প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান। আগামী ২১ জুন এক দিনের সফরে মালয়েশিয়া যাবেন তিনি। এরপর চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী। দুই দেশ মিলিয়ে মোট ছয় দিনের সফরে থাকবেন তিনি।

পররাষ্ট্রসচিব আসাদ আল সিয়াম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করা হয়েছে। মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন ২৭ জন এবং চীন সফরে থাকবেন ২৮ জন সফরসঙ্গী।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সফরসূচি অনুযায়ী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ২১ থেকে ২২ জুন কুয়ালালামপুর সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ জুন বিকেলে তিনি মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন।

২২ জুন মালয়েশিয়ায় আনুষ্ঠানিক কর্মসূচি শেষে চীনের উদ্দেশে রওনা হবেন তিনি। চীনে ২২ থেকে ২৬ জুন অবস্থান শেষে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্টরা মনে করছেন, দুই দেশের এই সফর কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। মালয়েশিয়া সফরে শ্রমবাজারসহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা রয়েছে।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

চা বাগান জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে -এমপি মো. মুজিবুর রহমান চৌধুরী
তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি
শাহজালাল মাজারে দান বাক্সের নিরাপত্তায় বসানো হলো সিসি ক্যামেরা
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গী থাকছেন ২৮ জন, মালয়েশিয়ায় ২৭
মাধবপুরে বিদ্যালয়ের ছাদ ধ'সে আ'হত ১
সিলেটে ঝড়ো হাওয়া ও ব'জ্রবৃষ্টির পূর্বাভাস
কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রে*প্তার
খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্ব অনস্বীকার্য: প্রধানমন্ত্রী তারেক রহমান
মাধবপুরে বাসের ধা*ক্কায় মোটরসাইকেল আরোহী নি*হত
লোকসান ও ঋণের ভারে অস্তিত্ব সংকটে এনটিসির ১২ চা-বাগান