সরকারি চাকরিজীবীদের মিলতে পারে টানা ৪ দিনের ছুটি
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:০৪ PM

সরকারি চাকরিজীবীদের মিলতে পারে টানা ৪ দিনের ছুটি

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৬/২০২৬ ০৪:৪৬:৪৭ PM

সরকারি চাকরিজীবীদের মিলতে পারে টানা ৪ দিনের ছুটি

সংগৃহিত


সরকারি চাকরিজীবীদের সামনে আসছে টানা চার দিনের ছুটির সুযোগ। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এ সুযোগ তৈরি হতে পারে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছর আগামী ২৬ আগস্ট বুধবার ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। তবে চাঁদ দেখার ওপর ছুটির তারিখ নির্ভর করবে।

এর পর ২৮ ও ২৯ আগস্ট শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। মাঝখানে ২৭ আগস্ট বৃহস্পতিবার একদিনের ছুটি নিতে পারলে ২৬ থেকে ২৯ আগস্ট পর্যন্ত টানা চার দিনের ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণত সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অধিকাংশ অফিস বন্ধ থাকে।

তবে জরুরি সেবার আওতাভুক্ত বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠান এ ছুটির আওতার বাইরে থাকতে পারে। পাশাপাশি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, জরুরি যানবাহন এবং দায়িত্বে থাকা কর্মীদের জন্য ছুটি প্রযোজ্য হবে না।

এদিকে ব্যাংক বন্ধ থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দেবে বাংলাদেশ ব্যাংক। আর আদালতের কার্যক্রম চালু বা বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

চা বাগান জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে -এমপি মো. মুজিবুর রহমান চৌধুরী
তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি
শাহজালাল মাজারে দান বাক্সের নিরাপত্তায় বসানো হলো সিসি ক্যামেরা
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গী থাকছেন ২৮ জন, মালয়েশিয়ায় ২৭
মাধবপুরে বিদ্যালয়ের ছাদ ধ'সে আ'হত ১
সিলেটে ঝড়ো হাওয়া ও ব'জ্রবৃষ্টির পূর্বাভাস
কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রে*প্তার
খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্ব অনস্বীকার্য: প্রধানমন্ত্রী তারেক রহমান
মাধবপুরে বাসের ধা*ক্কায় মোটরসাইকেল আরোহী নি*হত
লোকসান ও ঋণের ভারে অস্তিত্ব সংকটে এনটিসির ১২ চা-বাগান