তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৪০ PM

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৬/২০২৬ ০৫:৫৬:৩৩ PM

তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি

সংগৃহিত


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের অবকাঠামোগত উন্নয়নে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও সেতুর উন্নয়নকাজ সম্পন্ন করা হবে।

শনিবার (২০ জুন) বেলা সোয়া ১১টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় নবনির্মিত আধুনিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।’

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। অবকাঠামো উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

জানা গেছে, বাংলাদেশ সরকারের (জিওবি) অর্থায়নে দেশব্যাপী গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ভবেরচর গ্রামীণ বাজারে আধুনিক মার্কেট ভবন নির্মাণ করা হয়। ২০২৪ সালের ১ জুলাই শুরু হওয়া এ নির্মাণকাজে ব্যয় হয়েছে প্রায় ২ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৪৮০ টাকা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মুন্সীগঞ্জ প্রকল্পটি বাস্তবায়ন করে। নির্মাণকাজ সম্পন্ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান স্বপ্না কনস্ট্রাকশন লিমিটেড।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল আলম এবং গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফছা নাদিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরে মন্ত্রী গজারিয়া উপজেলার ব্র্যাক অফিস থেকে ইমামপুর ইউনিয়ন পরিষদের ইউনুস শিকদার সড়কের ২০০০ মিটার পর্যন্ত পুনর্বাসন ও উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া রসুলপুর বাজার এলাকায় ফুলদী নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের স্থান পরিদর্শন করেন।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

চা বাগান জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে -এমপি মো. মুজিবুর রহমান চৌধুরী
তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি
শাহজালাল মাজারে দান বাক্সের নিরাপত্তায় বসানো হলো সিসি ক্যামেরা
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গী থাকছেন ২৮ জন, মালয়েশিয়ায় ২৭
মাধবপুরে বিদ্যালয়ের ছাদ ধ'সে আ'হত ১
সিলেটে ঝড়ো হাওয়া ও ব'জ্রবৃষ্টির পূর্বাভাস
কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রে*প্তার
খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্ব অনস্বীকার্য: প্রধানমন্ত্রী তারেক রহমান
মাধবপুরে বাসের ধা*ক্কায় মোটরসাইকেল আরোহী নি*হত
লোকসান ও ঋণের ভারে অস্তিত্ব সংকটে এনটিসির ১২ চা-বাগান