দীর্ঘদিন পর বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচন, সভাপতি পদে ব্যবসায়ী
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

দীর্ঘদিন পর বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচন, সভাপতি পদে ব্যবসায়ী

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৬/২০২৬ ০৮:৩৬:৫০ অপরাহ্ন

দীর্ঘদিন পর বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচন, সভাপতি পদে ব্যবসায়ী

নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখার ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার বণিক সমিতির দীর্ঘদিন পর নির্বাচন হতে যাচ্ছে। আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, মেসার্স আদনান বিল্ডিং মেটেরিয়ালসের স্বত্বাধিকারী ফখরুল ইসলাম পারুল। 

শনিবার বিকেলে পৌর শহরের ইয়াম্মী রেস্টুরেন্টে বড়লেখা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

মতবিনিময় সভায় ফখরুল ইসলাম পারুল বলেন, দীর্ঘদিন ধরে তিনি হাজীগঞ্জ বাজারে ব্যবসা করে আসছেন। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে দেশে ফিরেছেন। দেশে ফেরার পর বাজারের ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে আসন্ন হাজীগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ব্যাপারে ব্যাপক উৎসাহ ও সমর্থন পেয়েছেন। তাদের অনুরোধ ও প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

এসময় তিনি ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচন হয়নি। ফলে বাজারের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান হচ্ছে না। নির্বাচিত হলে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলকে সঙ্গে নিয়ে বাজারের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেবেন। এছাড়া ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা, বাজারের অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলাকে অগ্রাধিকার দেবেন। ব্যক্তিগত স্বার্থ নয়, ব্যবসায়ীদের কল্যাণে তিনি নিরলসভাবে কাজ করবেন।  

সভায় ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের প্রার্থীতা ঘোষণাকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন হক ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. নাজমুল হক, সমছু ব্রাদার্সের মো. জুনেদ আহমদ এবং এ আলী ট্রেডার্সের মো. নূর-এ আলম কামরান। এসময় তারা বলেন, ফখরুল ইসলাম পারুল বড়লেখার একজন পরিচ্ছন্ন, সৎ ও সুপরিচিত ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। তারা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে তিনি বাজারের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন। এ লক্ষ্যে তাকে বিজয়ী করতে ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

মতবিনিময় সভায় বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সহসভাপতি খলিলুর রহমান ও ইকবাল হোসেন স্বপন,  কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, দপ্তর সম্পাদক এ.জে লাভলু, সদস্য মস্তফা উদ্দিন, আজাদ বাহার জামালি,  হানিফ পারভেজ, সিরাজুল ইসলাম রিপন, আশফাক আহমদ, ফয়ছল মাহমুদ ও রেদওয়ান আহমদ রুম্মান প্রমুখ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক