ছাতকের জাউয়া বাজারে পূবালী ব্যাংকের ডিপোজিট ক্যাম্পেইনের উদ্বোধন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

ছাতকের জাউয়া বাজারে পূবালী ব্যাংকের ডিপোজিট ক্যাম্পেইনের উদ্বোধন

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১১/২০২৩ ০৩:২৪:৩৩ পূর্বাহ্ন

ছাতকের জাউয়া বাজারে পূবালী ব্যাংকের ডিপোজিট ক্যাম্পেইনের উদ্বোধন

জাউয়া বাজার ডিগ্রি কলেজে ডিপোজিট ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা


ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য পূবালী ব্যাংক পিএলসি ছাতকের জাউয়া বাজার শাখার উদ্যোগে ডিপোজিট ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) দিনব্যাপী জাউয়া বাজার ডিগ্রি কলেজে ডিপোজিট ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাউয়া বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনি শংকর ভৌমিক বলেন, সঞ্চয় সমৃদ্ধির সোপান। আগে সঞ্চয় করুন পরে ব্যয়ের তালিকা করুন। আসছে দিন সমূহে নিরাপদে বসবাস করতে হলে অবশ্যই আমাদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে ডিপোজিট ক্যাম্পেইনের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি জাউয়া বাজার শাখার ব্যবস্থাপক উত্তম চন্দ্র দাস। এসময় তিনি বলেন, দেশের অন্যতম পূবালী ব্যাংক ১৯৫৯ সাল থেকে দেশ ও দশের জন্য নিরবচ্ছিন্ন ভাবে কাজ করে আসছে। তিনি আরও বলেন, শিক্ষার্থী সহ প্রবাস গমনে ইচ্ছুক সবাইকে ব্যাংকিং খাতে সব ধরনের সহায়তা দিয়ে আসছে পূবালী ব্যাংক। যে কেউ সহজ শর্তে সব ধরনের সহায়তা গ্রহণ করতে পারবেন। 

এ সময় জাউয়াবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জাউয়া কলেজের গভর্ণিং বডির সদস্য নুরুল ইসলাম, জাউয়া বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুকিত, ব্যবসায়ী কদরিছ খাঁন, পূবালী ব্যাংক পিএলসি জাউয়া বাজার শাখার সিনিয়র অফিসার ইরাজ ভট্রাচার্য্য, ব্যাংকের ডেপুটি জুনিয়র অফিসার কাজল কুমার দাস, ডেপুটি জুনিয়র অফিসার সুরঞ্জিত দে, ডেপুটি জুনিয়র অফিসার আল আমিন সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক