হবিগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে সহকর্মীকে ধর্ষণের অভিযোগ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪৮ AM

হবিগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে সহকর্মীকে ধর্ষণের অভিযোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১১/২০২৩ ০৬:১০:০৬ AM

হবিগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে সহকর্মীকে ধর্ষণের অভিযোগ

প্রতিকী ছবি


হবিগঞ্জের মাধবপুরে প্রেমের ফাঁদে ফেলে একটি ফ্যাক্টরির সহকর্মীকে ধর্ষণের অভিযোগে শ্রাবণ মিয়া (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে তেলিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শ্রাবণ মিয়া উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কাশিপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে।

মাধবপুর থানার উপ-পরিদর্শক সুজন শ্যাম জানান, নোয়াপাড়া এলাকার একটি কোম্পানিতে চাকরি করেন শ্রাবণ। এ সুবাদে একই কোম্পানির কিশোরী শ্রমিকের সঙ্গে পরিচয় ঘটে তার। বেশ কিছুদিন যাবত তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। শনিবার বিকালে কিশোরী শ্রমিক ফ্যাক্টরি থেকে কাজ শেষে বের হয়ে গ্রামের বাড়ি রসুলপুর যাচ্ছিলেন। পথে প্রেমিক শ্রাবণ তাকে ফুঁসলিয়ে একটি টমটমে উঠায়। পরে তাকে নিয়ে শ্রাবণ বিভিন্ন স্থানে ঘোরাঘুরি শেষে বড়ধলিয়া গ্রামের একটি বাড়িতে উঠে। সেখানে কৌশলে একটি ঘরে আটকে রেখে প্রেমিক তাকে ধর্ষণ করে। পরদিন তাকে ছেড়ে দেওয়া।

এ ঘটনায় ভিকটিম থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ সোমবার সকালে তেলিয়াপাড়া এলাকা থেকে প্রেমিক শ্রাবণকে গ্রেফতার করে।

মাধবপুর থানার এসআই সুজন শ্যাম জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

JA



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক