জামালগঞ্জে শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মরণে জনতার মঞ্চ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

জামালগঞ্জে শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মরণে জনতার মঞ্চ

জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১১/২০২৩ ০৭:৪৩:০৯ পূর্বাহ্ন

জামালগঞ্জে শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মরণে জনতার মঞ্চ

জামালগঞ্জে শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মরণে জনতার মঞ্চ


সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় মহান মুক্তিযোদ্ধের এবং দেশ স্বাধীনের পরে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে মুক্তিযোদ্ধ ও জনতার মঞ্চ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে জামালগঞ্জ ও সাচনাবাজারে র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সাচনা বাজার বটতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুর রশীদ। মুক্তিযোদ্ধার সন্তান রফিকুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধার সন্তান উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সীতোষ কুমার তালুকদার, সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি চিত্তরঞ্জন পাল, সহ-সভাপতি মো: রজব আলী, সাধারণ সম্পাদক আসাদ আল আজাদ, জামালগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো: ওয়ালী উল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, শফিকুল ইসলাম কলমদর। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা কৃষক লীগের সভাপতি মো: জালাল মিয়া, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সভাপতি মো: আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: জহিরুল ইসলাম, সদস্য মো: কামাল হোসেন। 

সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং মুক্তিযোদ্ধাদের সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে নিরবতা পালন এবং তাদের রোহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

JA



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক