মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মাদ*কসেবনের অ*ভিযোগে যুবকের ৭ দিনের কা*রাদণ্ড
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মাদ*কসেবনের অ*ভিযোগে যুবকের ৭ দিনের কা*রাদণ্ড

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৭/২০২৬ ০৮:৪০:৫৭ অপরাহ্ন

মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মাদ*কসেবনের অ*ভিযোগে যুবকের ৭ দিনের কা*রাদণ্ড

ছবি:সংগৃহীত


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদকসেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনরত আনসার সদস্যরা অভিযুক্তকে আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত যুবক কাওসার (২৫) পৌরসভার কাচারি গ্রামের আকবর আলীর ছেলে।

জানা গেছে, মাধবপুর-চুনারুঘাট এলাকার উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সালের উদ্যোগে গত ১ জুলাই থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা জোরদারে ১০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

এরই ধারাবাহিকতায় আনসার প্লাটুন কমান্ডার ইয়াসিন খানের নেতৃত্বে পরিচালিত নিয়মিত টহল ও নজরদারির সময় কাওসারকে মাদকসেবনের অভিযোগে আটক করা হয়। পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হলে ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, হাসপাতাল প্রাঙ্গণে রোগী, তাদের স্বজন, চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে আনসার সদস্যরা নিয়মিত টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছেন। সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক এ অভিযানের ফলে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্য কমপ্লেক্সে শৃঙ্খলা বজায় রাখতে এবং অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক