আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৭/২০২৬ ০২:০৪:৫৯ অপরাহ্ন

আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা


হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আন্দিউড়া চৌধুরী বাড়ির কৃতী সন্তান রাবাব ফাতিমা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য নতুন গৌরব বয়ে এনেছেন। জাতিসংঘের মহাসচিব তাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (UNAMA)-এর প্রধান এবং আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি (Special Representative of the Secretary-General) হিসেবে নিয়োগ দিয়েছেন।

বর্তমানে তিনি জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল (Under-Secretary-General) পদে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কূটনীতি, মানবিক সহায়তা, শান্তিরক্ষা, নারী নেতৃত্ব এবং আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

রাবাব ফাতিমা ১৯৯০-এর দশকে বাংলাদেশ পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি জাপান, চীন, ভারত ও জাতিসংঘসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেন এবং আন্তর্জাতিক পরিসরে একজন দক্ষ কূটনীতিক হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেন।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি থাকাকালে তিনি টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট, নারী ক্ষমতায়ন এবং শান্তি প্রতিষ্ঠার মতো বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরেন। পরে তিনি জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল হিসেবে উন্নয়ন ও স্বল্পোন্নত দেশ-সংক্রান্ত দায়িত্ব পালন করেন।

সাম্প্রতিক এই নিয়োগের মাধ্যমে তিনি আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা কার্যক্রম, মানবিক উদ্যোগ, শান্তি ও রাজনৈতিক সংলাপ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেবেন। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এ নিয়োগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

রাবাব ফাতিমার এই অর্জনে মাধবপুরবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, তার এই সাফল্য শুধু মাধবপুর বা হবিগঞ্জ নয়, সমগ্র বাংলাদেশের জন্য গর্বের বিষয়। তরুণ প্রজন্মের জন্যও এটি অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

রাবাব ফাতিমার চাচাতো ভাই, মাধবপুর উপজেলা বিএনপির নেতা সুমন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, "আমাদের পরিবারের জন্য এটি অত্যন্ত গর্বের। মাধবপুরের সন্তান আজ বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। আমরা তার সাফল্য কামনা করি এবং বিশ্বাস করি তিনি দক্ষতার সঙ্গে এ দায়িত্ব পালন করবেন।"

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক