ফ্রান্সে প্রবাসিদের প্রশাসনিক সহযোগিতা করতে আদাফের নতুন অফিসের উদ্ধোধন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

ফ্রান্সে প্রবাসিদের প্রশাসনিক সহযোগিতা করতে আদাফের নতুন অফিসের উদ্ধোধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৭/২০২৬ ০৪:২৪:০৩ অপরাহ্ন

ফ্রান্সে প্রবাসিদের প্রশাসনিক সহযোগিতা করতে আদাফের নতুন অফিসের উদ্ধোধন

সংগৃহীত


ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রশাসনিক বিভিন্ন সেবা সহজ, দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ‘আদাফ’ (ফরাসি প্রশাসনিক সহায়তা)-এর নতুন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় প্যারিসের অবারভিলিয়ে 7 rue solferino ঠিকানায় আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদাফের সভাপতি তানভীর ওয়াদুদ। তিনি বলেন, ফ্রান্সে বসবাসরত প্রবাসীরা বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে নানামুখী জটিলতার সম্মুখীন হন। এসব সমস্যার কার্যকর সমাধানে আন্তরিকতা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে আদাফ। পাশাপাশি প্রবাসীদের আস্থা অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটির সেবার পরিধি ধীরে ধীরে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজকর্মী খালেদ মাহমুদ, গবেষক ইকরামুল কবীর, সাংবাদিক হাসান ইলিয়াছ তানিমসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।এছাড়া উদ্বোধনী উপলক্ষে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান সিনিয়র সাংবাদিক মান্নান আজাদ, কবি ও ছড়াকার লোকমান আহম্মদ আপন, বাংলা টেলিগ্রাম সম্পাদক শাহ সুহেল আহমদ, অনুক্ত নিউজ সম্পাদক মো. কামরুল ইসলাম , কাজী হাবিবুর রহমান, রুকন উদ্দিন, আরিফুজ্জামান ইমন, শাহরুজ খান প্রমুখ।বক্তারা বলেন, বিদেশের মাটিতে প্রশাসনিক বিভিন্ন কাজ—বিশেষ করে বসবাস, কর্মসংস্থান, নথিপত্র, সরকারি যোগাযোগ ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গিয়ে প্রবাসীরা প্রায়ই জটিল পরিস্থিতির মুখোমুখি হন। এ প্রেক্ষাপটে আদাফের এ উদ্যোগ সময়োপযোগী এবং প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

তারা আরও বলেন, নির্ভরযোগ্য পরামর্শ, সঠিক দিকনির্দেশনা এবং মানসম্মত সেবার মাধ্যমে আদাফ অল্প সময়ের মধ্যেই প্রবাসীদের আস্থার একটি প্রতিষ্ঠানে পরিণত হবে। পাশাপাশি প্রবাসীদের কল্যাণে প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদি ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানের শেষে অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এ সময় উপস্থিত সবাই আদাফের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং প্রবাসীদের কল্যাণে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক