হবিগঞ্জে হোটেল নির্মাণ করতে গিয়ে ভবন ধস
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪৮ AM

ক্ষতিপূরণের দাবীতে মানববন্ধন

হবিগঞ্জে হোটেল নির্মাণ করতে গিয়ে ভবন ধস

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১১/২০২৩ ০৭:০৫:৫৪ AM

হবিগঞ্জে হোটেল নির্মাণ করতে গিয়ে ভবন ধস


হবিগঞ্জ শহরের শ্মশানঘাট এলাকায় এস এ পরিবহনের মালিকানাধীন ৫ তারকা হোটেল গ্যান্ড প্যালেস এর নির্মাণ কাজ করতে গিয়ে ধস নেমেছে হরিজন সম্প্রদায়ের বাড়ীঘর ও সংলগ্ন মার্কেট আব্দুল কাইয়ুম কমপ্লেক্সে। 

এ ব্যাপারে প্রশাসন ও পৌর কতৃপক্ষের হস্তক্ষেপে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দিতে সম্মত হলেও এস এ পরিবহণ কতৃপক্ষ ক্ষতিপূরণ না দিয়ে চাঁদাবাজী মামলা দিয়ে হয়রানী করার হুমকি দিচ্ছে।

এতে ক্ষতিগ্রস্থরা শুরু করেছেন আন্দোলন।  তাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন ও নানান পেশার নেতৃবৃন্দ।

বুধবার দুপুরে আব্দুল কাইয়ূম সেন্টারের ব্যবসায়ী ও হরিজন সম্প্রদায়ের লোকজন আব্দুল কাইয়ূম সেন্টারের সামনে হবিগঞ্জ শহরের পিছনের রাস্তায় ক্ষতিপূরণ আদায়ের লক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেন। গাজীউর রহমান পারভেজ এর সভাপতিত্বে ও হবিগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড এর কাউন্সিলার সালাউদ্দিন টিটুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড  ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, সাবেক প্রেসিডেন্ট বীর  মুক্তিযোদ্ধা রাশিদুল হাসান কাজল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  মশিউর রহমান শামীম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক  এডভোকেট শাহ ফখরুজ্জামান, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি  সামছুল হুদা, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মফিজুর  রহমান বাচ্চু, হরিজন সম্প্রদায়ের প্রতিনিধি রুশন প্রমুখ। বক্তারা ক্ষতিগ্রস্থদের অনতিবিলম্ভে ক্ষতিপূরণ দেয়ার দাবী জানান। অন্যথায় বৃহত্তর  আন্দোলন গড়ে তোলার আল্টিমেটাম দেন।

JA



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক