হামহাম ভ্রমণে গিয়ে বি*পদে ১০ শিক্ষার্থী, ৯৯৯-এর সহায়তায় উ*দ্ধার
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪১ PM

হামহাম ভ্রমণে গিয়ে বি*পদে ১০ শিক্ষার্থী, ৯৯৯-এর সহায়তায় উ*দ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৭/২০২৬ ০৯:৪৩:১৩ PM

হামহাম ভ্রমণে গিয়ে বি*পদে ১০ শিক্ষার্থী, ৯৯৯-এর সহায়তায় উ*দ্ধার

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের হামহাম জলপ্রপাত ভ্রমণে গিয়ে দুর্গম পাহাড়ি পথে আটকে পড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস। এ সময় আহত এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২০ জুলাই) সকালে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীর একটি দল হামহাম জলপ্রপাত ভ্রমণে যায়। জলপ্রপাত থেকে ফেরার পথে দুর্গম পাহাড়ি পথে দলের সদস্য অনিক পা পিছলে পড়ে হাতে গুরুতর আঘাত পান। আহত সহপাঠীকে নিয়ে দুর্গম পথ অতিক্রম করা সম্ভব না হওয়ায় পুরো দলটি বনের ভেতর আটকে পড়ে।

একপর্যায়ে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে বিকেল ৩টার দিকে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করেন।

দীর্ঘ অনুসন্ধানের পর বিকেল পৌনে ৫টার দিকে উদ্ধারকারী দল আটকে পড়া ১০ শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। পরে আহত শিক্ষার্থী অনিককে তাৎক্ষণিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। অন্য নয়জন শিক্ষার্থী সুস্থ রয়েছেন।

মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আহত শিক্ষার্থীকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি শিক্ষার্থীরা সবাই নিরাপদে রয়েছেন। দুর্গম পাহাড়ি এলাকায় ভ্রমণের আগে পর্যটকদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, আবহাওয়া সম্পর্কে ধারণা রাখা এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলা উচিত।’

প্রতি বছর দেশ-বিদেশের অসংখ্য পর্যটক কমলগঞ্জের রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের নয়নাভিরাম হামহাম জলপ্রপাত দেখতে যান। তবে দুর্গম পাহাড়ি পথ ও প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানে ভ্রমণের সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে আসছেন সংশ্লিষ্টরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ