রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৮ AM

রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৭/২০২৬ ০৬:১৩:০৮ PM

রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

সংগৃহিত


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎকালে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল হাসান দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি নৌবাহিনীর সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন সফল ও সুচারুভাবে দায়িত্ব পালন করায় বিদায়ি নৌপ্রধানকে ধন্যবাদ জানান। তিনি বাহিনীর উন্নয়নে বিদায়ি নৌপ্রধানের ভূমিকার প্রশংসা করেন।
রাষ্ট্রপতি এ সময় বাংলাদেশ নৌবাহিনীর চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন।সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অ্যাডমিরাল এম নাজমুল হাসান আগামী ২৩ জুলাই নতুন নৌ-প্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।


জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত