হা*মের উপসর্গে হাসপাতালে ভর্তি লাখ ছাড়াল, মৃ*ত্যু ৮০৩
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৭ AM

হা*মের উপসর্গে হাসপাতালে ভর্তি লাখ ছাড়াল, মৃ*ত্যু ৮০৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৭/২০২৬ ০৫:০৪:২৪ PM

হা*মের উপসর্গে হাসপাতালে ভর্তি লাখ ছাড়াল, মৃ*ত্যু ৮০৩

সংগৃহীত


হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত চার মাসে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩ জনে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই হিসাব গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯০৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। গত ১৫ মার্চ থেকে হাম ও রোগটির উপসর্গে মৃত্যু দাঁড়াল ৮০৩ জনে। এর মধ্যে উপসর্গ নিয়ে ৭০৮ ও হাম শনাক্তের পরে মারা গেছে ৯৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ২০ হাজার ৩৫২ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩ হাজার ৭৮ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৯ হাজার ২৯৪ শিশু। আর গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১৪ হাজার ৮৪১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত