জগন্নাথপুরে ৪০টি নি*ষিদ্ধ রিং জাল জ*ব্দ, আ*গুনে পুড়িয়ে ধ্বং*স
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৫ PM

জগন্নাথপুরে ৪০টি নি*ষিদ্ধ রিং জাল জ*ব্দ, আ*গুনে পুড়িয়ে ধ্বং*স

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৭/২০২৬ ১০:২২:১২ PM

জগন্নাথপুরে ৪০টি নি*ষিদ্ধ রিং জাল জ*ব্দ, আ*গুনে পুড়িয়ে ধ্বং*স

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী এলাকায় হাওরে অভিযান চালিয়ে ৪০টি নিষিদ্ধ রিং জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। পরে উদ্ধার করা জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার সরাল বিল, চিতলী হাওর ও কাটা গাং ডোর এলাকায় উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে নিষিদ্ধ ঘোষিত ৪০টি ক্ষতিকর রিং জাল জব্দ করা হয়।

সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিনের উপস্থিতিতে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন বলেন, ‘ক্ষতিকর রিং জাল ব্যবহারের ফলে ছোট-বড় সব ধরনের মাছ ও পোনা ধ্বংস হচ্ছে, যা দেশীয় মৎস্যসম্পদের জন্য বড় হুমকি। দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে মৎস্য বিভাগ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, ‘হাওরাঞ্চলের প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষা এবং দেশীয় মাছের বংশবৃদ্ধি নিশ্চিত করতে অবৈধ জালের ব্যবহার বন্ধ করা জরুরি। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানিয়েছে, হাওরের জীববৈচিত্র্য ও দেশীয় মাছের উৎপাদন রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ