মাধবপুরে পরিবেশ সচেতনতা বৃদ্ধির ব্যতিক্রমী উদ্যোগ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

মাধবপুরে পরিবেশ সচেতনতা বৃদ্ধির ব্যতিক্রমী উদ্যোগ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৭/২০২৬ ০১:২৮:৩৩ অপরাহ্ন

মাধবপুরে পরিবেশ সচেতনতা বৃদ্ধির ব্যতিক্রমী উদ্যোগ


পরিবেশ সুরক্ষা, সবুজায়ন এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া মডেল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২ হাজার ৩০৭টি আম্রপালি আমের চারা বিতরণ করা হয়েছে।

ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় ইউনিয়নের ২০টি সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির মোট ২ হাজার ৩০৭ জন শিক্ষার্থীর হাতে একটি করে আম্রপালি আমের চারা তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, সরকারের ৫০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় ইউনিয়নের ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৩টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা বিনামূল্যে এসব চারা পেয়েছে।

নোয়াপাড়া মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল বলেন, শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সহশিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা চাই, ছোটবেলা থেকেই তারা গাছের প্রতি ভালোবাসা গড়ে তুলুক এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখুক।

তিনি আরও জানান, যেসব শিক্ষার্থী যথাযথ পরিচর্যার মাধ্যমে চারাগুলোকে ফলবান গাছে পরিণত করতে সক্ষম হবে, তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

বিনামূল্যে আম্রপালি আমের চারা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। একই সঙ্গে শিশুদের পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে ইউনিয়ন পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় সচেতন মহল।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক