তাহিরপুরে ভাতা ভোগীদের সাথে এমপি রতনের মতবিনিময়
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

তাহিরপুরে ভাতা ভোগীদের সাথে এমপি রতনের মতবিনিময়

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১১/২০২৩ ০৮:২১:৪৪ পূর্বাহ্ন

তাহিরপুরে ভাতা ভোগীদের সাথে এমপি রতনের মতবিনিময়

তাহিরপুরে ভাতা ভোগীদের সাথে এমপি রতনের মতবিনিময়


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত বিভিন্ন ভাতাভোগিদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) সকালে তাহিরপুর উপজেলা পরিষদ মাঠে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ বিভিন্ন ধরনের প্রায় এক  হাজার নারী ও পুরুষ ভাতাভোগীর উপস্থিতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইন্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমার সভাপতিত্বে ও তাহিরপুর উপজেলার চৌকস কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান,সাধারণ সম্পাদক  অমল কর,তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিমউদ্দীন, বড়দল দক্ষীন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী এম ইউনুস আলী, সমাজ সেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, জেলা পরিষদ সদস্য মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ইউপি সদস্য বাবুল মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রতন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারণ মানুষের জন্য বিভিন্ন ভাতা চালু করেছেন। যা অন্য সরকারের সময় জত সামান্যভাতা পায়নি সাধারণ জনগন।শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের সময়ই হাজার হাজার মানুষ বিভিন্ন ভাতার আওতায় এসেছে। আবারো আপনারা আমরা সকলে মিলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী কে চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী করতে হবে।


JA



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক