ব্যারিস্টার খাদিজা বেগম কোরেশী: একজন সম্ভাবনাময় ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবী
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

ব্যারিস্টার খাদিজা বেগম কোরেশী: একজন সম্ভাবনাময় ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবী

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৭/২০২৬ ০২:০৮:২৫ অপরাহ্ন

ব্যারিস্টার খাদিজা বেগম কোরেশী: একজন সম্ভাবনাময় ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবী


ব্রিটিশ-বাংলাদেশি নতুন প্রজন্মের একজন মেধাবী ও প্রতিশ্রুতিশীল আইনজীবী ব্যারিস্টার খাদিজা বেগম কোরেশী, যিনি একাডেমিক সাফল্য ও পেশাগত উৎকর্ষের মাধ্যমে ইতোমধ্যে এক গৌরবময় অবস্থান অর্জন করেছেন। তাঁর এই সাফল্য কেবল ব্যক্তিগত অর্জন নয়, এটি ব্রিটেনে বেড়ে ওঠা বাংলাদেশি তরুণ প্রজন্মের জন্যও এক অনবদ্য অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত।

লন্ডনের টাওয়ার হ্যামলেটসে জন্ম ও বেড়ে ওঠা খাদিজা বেগম কোরেশী  শৈশব থেকেই শিক্ষার প্রতি গভীর অনুরাগী ছিলেন। তিনি বিশ্বের অন্যতম খ্যাতনামা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে আইন (এলএলবি) বিষয়ে আপার সেকেন্ড ক্লাস অনার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বিপিপি ইউনিভার্সিটি থেকে সফলতার সঙ্গে বার পরীক্ষাসমূহ সম্পন্ন করে ইংল্যান্ড ও ওয়েলসের বারে (Called to the Bar) অন্তর্ভুক্ত হন। এই অর্জন তাঁর অধ্যবসায়, বুদ্ধিবৃত্তিক সক্ষমতা এবং পেশাগত দক্ষতার উজ্জ্বল স্বীকৃতি বহন করে।

পারিবারিক পরিচয়ে মুসাম্মত খাদিজা বেগম কোরেশী  সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর গ্রামের মেয়ে। হযরত শাহজালাল (র.)-এর সঙ্গী ৩৬০ আউলিয়ার অন্যতম হজরত শাহ শামসুদ্দিন (র.)-এর স্মৃতিবিজড়িত এই গ্রামে তাঁর পৈতৃক নিবাস। তাঁর পিতা মরহুম বজলুর রহমান কোরেশী, মাতা সৈয়দা জাসনা বেগম এবং পিতামহ মরহুম নজিবুল্লাহ মাস্টার। শিকড়ের সঙ্গে গভীর আত্মিক সম্পর্ক বজায় রেখে তিনি আজও তাঁর পারিবারিক ঐতিহ্য, সাংস্কৃতিক মূল্যবোধ এবং বাঙালি পরিচয়কে গর্বের সঙ্গে ধারণ করে চলেছেন।

একজন ব্রিটিশ-বাংলাদেশি নারী হিসেবে তাঁর এই অর্জন বিশেষ তাৎপর্য বহন করে। আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষা অর্জন ও আইন পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন যে দৃঢ় সংকল্প, পরিশ্রম এবং সঠিক লক্ষ্য থাকলে বাঙালি তরুণ-তরুণীরাও বিশ্বমানের পেশাগত পরিমণ্ডলে মর্যাদার সঙ্গে নিজেদের স্থান তৈরি করতে পারে।

খাদিজা বেগম কোরেশী  বিশ্বাস করেন যে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং আইনের শাসন সুদৃঢ় করার ক্ষেত্রে একজন আইনজীবীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে নিজের জ্ঞান, প্রজ্ঞা ও পেশাগত অভিজ্ঞতার মাধ্যমে সমাজ ও মানুষের কল্যাণে আরও বড় অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন এই উদীয়মান আইনজীবী।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক