রাজের ‘ফিরে আসার গল্প’-এ তটিনী, প্রকাশ পেল প্রথম লুক
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৪ PM

রাজের ‘ফিরে আসার গল্প’-এ তটিনী, প্রকাশ পেল প্রথম লুক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৭/২০২৬ ০৪:২৫:৪৬ PM

রাজের ‘ফিরে আসার গল্প’-এ তটিনী, প্রকাশ পেল প্রথম লুক

সংগৃহীত


পাঁচ বছর পর আবারও ধারাবাহিক নাটকে কাজ করতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ নাটকে দেখা যাবে তাকে। এতে তার চরিত্রের নাম ‘নূরজাহান’।

সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে তটিনীর প্রথম লুক প্রকাশ করেছে। এরপর থেকেই নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকে তটিনীর পাশাপাশি অভিনয় করবেন খায়রুল বাসার, শহীদুজ্জামান সেলিম, সুমাইয়া শিমু, ফাইজুল ইয়ামিন, মনিরা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, দীপা খন্দকার, এজাজুল ইসলাম ও মুকিত জাকারিয়াসহ আরও অনেকে। এ নাটকের মাধ্যমে দীর্ঘদিন পর ধারাবাহিক নাটকে ফিরছেন অভিনেত্রী সুমাইয়া শিমুও।নির্মাতা মোস্তফা কামাল রাজ জানান, পারিবারিক গল্পকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে নতুন এই ধারাবাহিক। আগামী মাসে এর শুটিং শুরু হবে। পরে নাটকটির সম্প্রচারসূচি জানানো হবে।এর আগে রাজের ‘তোমাদের গল্প’, ‘তোমাদের গল্প ২’ এবং ‘সম্পর্কের গল্প’ নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তটিনী। সম্প্রতি তিনি নির্মাতার নতুন নাটক ‘পথহারা’র শুটিংও শেষ করেছেন।

অন্যদিকে, তটিনীকে সর্বশেষ দেখা গেছে জাকারিয়া সৌখিনের ‘কাজল চোখের মেয়ে’ নাটকে। ফারহান আহমেদ জোভানের সঙ্গে তার জুটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ইউটিউবে প্রকাশের মাত্র ৮ দিনেই নাটকটি ১৩ মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে। এদিকে আজ প্রকাশ পাচ্ছে তটিনীর নতুন নাটক ‘অমর প্রেম’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন পার্থ শেখ।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী