জগন্নাথপুরে পাঁচ বছরের শিশুকে যৌ*ন নি*র্যাতনের অ*ভিযোগে চাচা আ*টক
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

৯৯৯-এ ফোন পেয়ে অভিযানে পুলিশ

জগন্নাথপুরে পাঁচ বছরের শিশুকে যৌ*ন নি*র্যাতনের অ*ভিযোগে চাচা আ*টক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৭/২০২৬ ১১:৫৮:২০ অপরাহ্ন

জগন্নাথপুরে পাঁচ বছরের শিশুকে যৌ*ন নি*র্যাতনের অ*ভিযোগে চাচা আ*টক

এআই দিয়ে করা


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সাব্বির মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত সাব্বির মিয়া উপজেলার সৈয়দপুর এলাকার বাসিন্দা এবং ভুক্তভোগী শিশুর দূরসম্পর্কের চাচা।

পুলিশ জানায়, শনিবার (২৫ জুলাই) রাত প্রায় ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে এক ব্যক্তি জানান, সৈয়দপুর এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে।

প্রাথমিক তথ্যানুযায়ী, শিশুটির বাবা-মায়ের অনুপস্থিতিতে সে বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় অভিযুক্ত সাব্বির মিয়া শিশুটিকে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নির্যাতনের চেষ্টা করেন। শিশুটির চিৎকার শুনে প্রতিবেশী ও স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

পরে ভুক্তভোগী শিশুর বাবা জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এএসআই সিরাজুল ইসলাম বলেন, ৯৯৯ থেকে খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। ভুক্তভোগী শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক